শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক এশিয়া

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত

স্টেট ট্রিবিউন | ০৭ মে ২০২৫

পাকিস্তানের তিন জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি।

বুধবার (৭ মে) পাকিস্তান ও পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারত জানিয়েছে, তারা নয়টি স্থানে 'সন্ত্রাসী অবকাঠামো'তে হামলা চালিয়েছে। এদিকে পাকিস্তান জানিয়েছে, তারা এ হামলার জবাব দেবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর পাকিস্তানশাসিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণগুলোর উৎস বা ধরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, 'কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী "অপারেশন সিন্দুর" শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের সেসব সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হচ্ছিল।'

বিবৃতিতে আরও বলা হয়, 'এই পদক্ষেপগুলো ছিল লক্ষ্যভিত্তিক, সীমিত এবং উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে নয়। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়নি। লক্ষ্য নির্বাচন ও হামলার পদ্ধতিতে ভারত সংযম দেখিয়েছে।'

পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র সম্প্রচারমাধ্যম এআরওয়াই-কে বলেন, ভারত পাকিস্তানের তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং পাকিস্তানও এর জবাব দেবে।

গত মাসে ভারতশাসিত কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ওই হামলায় ২৬ জন নিহত হন।

ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

পাকিস্তান এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারা বলেছে, ভারতের পাকিস্তানে হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী