শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ইউরোপ

ভিসা আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | ০৩ জানুয়ারী ২০২৫

ভিসা আবেদনের জন্য একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তিনি এটিকে 'সত্যিকারের প্রশাসনিক বিপ্লব' বলে প্রশংসা করেছেন।

এই ডিজিটাল পোর্টালের উদ্দেশ্য হচ্ছে জার্মানিতে কাজ, পড়াশোনা অথবা পরিবারের সঙ্গে যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর সহজে প্রাপ্তি নিশ্চিত করা।

আবেদনকারীরা এখন অনলাইনে ২৮টি ভিন্ন ক্যাটাগরির মধ্যে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী একটি জাতীয় ভিসা নির্বাচন করতে পারবেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সারা বিশ্বের জার্মানির ১৬৭টি ভিসা অফিসে নতুন এই পোর্টালটি পাওয়া যাবে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নতুন ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, এই সংস্কার 'অনেকদিনের প্রতীক্ষিত'।

বেয়ারবক বলেন, প্রতি বছর জার্মানিতে কমপক্ষে চার লাখ দক্ষ শ্রমিকের ঘাটতি থাকে।

তিনি আরও বলেন,  শুধু দীর্ঘ কাগুজে আবেদনপত্র এবং আরও দীর্ঘ ওয়েটিং পিরিয়ডের কারণে সেরা কর্মীরা এখানে আসায় পিছিয়ে পড়ুক এবং হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য হোক, আমরা তা মেনে নিতে পারি না।

বেয়ারবক জোর দিয়ে বলেন, অভিবাসন দেশ হিসেবে জার্মানির একটি জাতীয় ভিসা প্রক্রিয়া প্রয়োজন; যা আধুনিক, ডিজিটাল ও নিরাপদ।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী