শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহ প্রধানের স্মরণ সভায় শত শত লোকের সমাগম

আন্তর্জাতিক ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২৪

বৈরুতের দক্ষিণ শহরতলীতে শনিবার গভীর রাতে  দুই মাস আগে ইসরাইলি বিমান হামলায় সাবেক হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার স্থানটিতে শত শত লোক  এক স্মরণ সভায় মিলিত হয়। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

লেবাননের এই গোষ্ঠীটির আয়োজিত এক অনুষ্ঠানে হামলায় সৃষ্ট বিশাল গর্তের  ভেতরে ও চারপাশে হিজবুল্লাহর হলুদ পতাকা ও মোমবাতি গেঁথে দেওয়া হয়। বুধবার ইসরাইলের সাথে তাদের এক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় যুদ্ধটি শেষ হতে চলেছে। সেখানে লাউড স্পীকারে নাসরুল্লাহর বক্তৃতা বাজানো হয়। সাইটটির আশেপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে নেতার একাধিক বিশালকায় প্রতিকৃতি সাজানো ছিল।

৩০ বছর বয়সী  নারী লামা তার দুই শিশু সন্তান নিয়ে স্মরণ সভায় আসেন । তিনি বলেন, সৈয়দ হাসান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এক বিশাল শূন্যতা রেখে গেছেন। কাছাকাছি যায়গায় একদল যুবক হিজবুল্লাহর পতাকা নেড়ে স্লোগান দিতে থাকে। বন্ধুদের সাথে আসা ১৮ বছর বয়সী ছাত্র লিয়া বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারি না তিনি মারা গেছেন।’ 

লেবাননে দুই মাসের সর্বাত্মক যুদ্ধে বৈরুতের দক্ষিণ শহরতলীর, হিজবল্লুাহর এক শক্ত ঘাঁটি ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসর্ইালে ফিলিস্তিনি েেগাষ্ঠীর হামলার পর হিজবুল্লাহ  তার মিত্র হামাসের সমর্থনে  প্রায় এক বছরের আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের পর  সেপ্টেম্বরের শেষের দিকে এই  যুদ্ধ তীব্র হয়।

২৭শে  সেপ্টেম্বর বিমান হামলায় নাসরুল্লাহকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে হত্যা করা হয়, ওই হামলায় আরেক কমান্ডার ও ইরানের  রেভল্যুশনারি গার্ডের একজন সিনিয়র সদস্যও নিহত হন। তার  শেষকৃত্য ইসরাইল লক্ষ্য করবে আশংকায়, এক গোপন স্থানে নাসরুল্লাহকে দাফন করা হয়। যুদ্ধবিরতির পর, হিজবুল্লাহ জনসাধারণের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা ঘোষণা করেছে, তবে কোনো তারিখ নির্দিষ্ট করেনি।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী