শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য

সিরিয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো : ইমাম খামেনেয়ী

আন্তর্জাতিক ডেস্ক | ০২ জানুয়ারী ২০২৫
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী হোসেইনী খামেনেয়ী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী হোসেইনী খামেনেয়ী বলেছেন, সিরিয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো। শহীদ কাসেম সোলাইমানির শাহাদাতের পঞ্চম বার্ষিকীর প্রাক্কালে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিরোধ সংগ্রামের অক্ষ বা ফ্রন্টের উজ্জীবন ছিল শহীদ সোলাইমানি কৌশলগত নীতি ও এই নীতি সফল করতে তিনি সব সময় সক্রিয় ছিলেন। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন, পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষা করা ছিল হাজ কাসেম সোলাইমানির জন্য একটি মূল-নীতি বা আদর্শ এবং তিনি ইরানকেও পবিত্র স্থান মনে করতেন।

ইমাম খামনেয়ী শহীদ সোলাইমানির আত্মত্যাগ ও নানা অবদানকে অতুলনীয় বলে প্রশংসা করেন। 

বুধবার সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরআইজিসি'র কুদস্ ব্রিগেডের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির পঞ্চম শাহাদাত-বার্ষিকীর প্রাক্কালে তাঁর পরিবার-পরিজন ও ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে সন্ত্রাসী মার্কিন ড্রোন হামলায় তাঁর সঙ্গে শহীদ হওয়া সহযোগী বা সঙ্গীদের পরিবার-পরিজন ও গত বছরে কেরমান প্রদেশে শহীদ কাসেম সোলাইমানির সমাধি-স্থলের কাছে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে দেয়া এক সাক্ষাতে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা ওইসব মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নেতা পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার জিহাদে শহীদদের পরিবারবর্গের এই সমাবেশে আরও  বলেছেন, সিরিয়ার মালিক হলেন সিরিয় জনগণ, সিরিয়ার ভূমিতে আগ্রাসনকারীরা নিঃসন্দেহে দেশটির আত্মমর্যাদাশীল যুবকদের শক্তির মোকাবেলায় পিছু হটবে। 

এই সমাবেশে অন্য অনেক শহীদ পরিবার, প্রতিরোধ অঙ্গনের অনেক ত্যাগী কর্মী বা যোদ্ধা ও ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী