শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ নির্বাচন

জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক | ১১ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের তফসিল (১১ ডিসেম্বর) ঘোষণা করা হয়েছে। এসময় আসন্ন নতুন বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার তার এই ভাষণ সম্প্রচার করছে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছে। মঙ্গলবার কমিশন প্রধান বিচারপতি সৈয়দ রফাত আহমেদের সঙ্গেও বৈঠক করে ইসি। আর গতকাল দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেলে ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার।

জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে।

বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৫০টির বেশি নিবন্ধিত রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। কয়েকটি দল ইতোমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে।

নির্বাচন ও গণভোট—দুটোরই প্রস্তুতি একসঙ্গে নিয়েছে ইসি। ২৯ নভেম্বর মক ভোটগ্রহণের পর ভোটের সময় বাড়ানো এবং কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন।

এবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ইসির ক্ষমতা আরও বিস্তৃত হবে।

তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ শুরু করবে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন।

তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময়, যাচাই-বাছাই, প্রত্যাহারের তারিখ এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন উল্লেখ থাকবে। গণভোটের ক্ষেত্রে শুধু ভোটগ্রহণের তারিখই উল্লেখ করা হবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী