শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ নির্বাচন

পাহাড়ে ‘না’ ভোটের জয়

নিজস্ব প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনের সবগুলোতেই ‘না’ ভোট জয়ী হয়েছে।

এর মধ্যে ‘হ্যা’ এবং ‘না’ এর মধ্যে সবচেয়ে ব্যবধান বেশি রাঙ্গামাটি জেলায় এবং সবচেয়ে কম খাগড়াছড়িতে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত নাগাদ ভোটের ফলাফল চলে আসে।

বেসরকারি প্রাথমিক ফলাফল বিবরণী অনুয়ায়ী বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৮৭ হাজার ৪৭১টি। পাশাপাশি ‘না’ ভোট পড়েছে ৪ লাখ ২৫ হাজার ৯০৩ টি।

বান্দরবান আসনে গণভোটে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৭১ হাজার ৪১৭ জন, না ভোট দিয়েছেন ৯০ হাজার ১৫৬ জন।

রাঙ্গামাটি আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি এবং ‘না’ এর পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি।

এছাড়া খাগড়াছড়ি আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪২ জন ভোটার।

গত তিন দশকের মধ্যে (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ছাড়া) এবারই প্রথম পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে।

যদিও ভোটের প্রচারে বিএনপির নেতা ও প্রার্থীরা ব্যালটে ‘ধানের শীষ’ প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ভোট গণনা শেষে দেখা গেছে, পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ ভোটার ধানের শীষ প্রতীকে ভোট দিলেও গণভোটে ‘না’ এর পক্ষে রায় দিয়েছেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী