শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ বিনোদন

'মার্সেল হা-শো'র চট্টগ্রাম অডিশন কাল

নিজস্ব প্রতিবেদক | ০২ অক্টোবর ২০২৪

দেশের একমাত্র জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো 'মার্সেল হা-শো সিজন ৭ এর চট্টগ্রাম অডিশন অনুষ্ঠিত হবে আগামিকাল বৃহস্পতিবার (অক্টোবর ৩, ২০২৪)। এবারের শো'তে অংশ নিতে বয়সের কোনো সীমাবদ্ধতা থাকছে না। থাকছে অন-স্পট রেজিস্ট্রেশনের সুযোগ। ইতোমধ্যেই রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের অডিশন পর্ব শেষ হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সকাল ৮ টায় শুরু হয়ে অডিশন চলবে সারাদিনব্যাপী। থাকছে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ। অডিশন রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন বাংলাদেশের প্রখ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান ইসতিয়াক নাসির, শাওন মজুমদার এবং অভিনেত্রী সুষমা সরকার। মূল পর্বে বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, অভিনেত্রী শবনম ফারিয়া এবং অভিনেতা তুষার খান। 'মার্সেল হা-শো সিজন-৭' রিয়েলিটি শোতে বিজয়ী চ্যাম্পিয়ন পাবেন নগদ ৫ লাখ টাকা। ফার্স্ট রানার্স-আপ

পাবেন ৩ লাখ টাকা। সেকেন্ড রানার্স-আপের জন্য থাকছে ২ লাখ টাকা। রিয়েলিটি শোটি যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। এটি সঞ্চালনা করবেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি।

প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হবে। পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে মোট ৪০ জন প্রতিযোগীকে বাছাই করা হবে। মূলত, তাদের নিয়েই সাজানো হবে অনুষ্ঠানের মূল পর্বগুলো। এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

যেভাবে 'মার্সেল প্রেজেন্টস হা-শো'-এর সপ্তম মৌসুমের রেজিস্ট্রেশন করবেন: রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন এবং অনলাইন ফরমটি পূরণ করুন- hashow | NTV Online (ntvbd.com)। এছাড়াও এই ফরমে রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হলে সবার জন্য অন-স্পট রেজিস্ট্রেশন সুবিধা রয়েছে। অর্থাৎ অডিশনের দিন স্বশরীরে হাজির হয়ে রেজিস্ট্রেশন করে অংশ নেয়া যাবে শো' তে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী