শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ স্বাস্থ্য

চিকিৎসা খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ১২ মে ২০২৫

দেশের স্বাস্থ্যসেবাকে কার্যকর ও জনবান্ধব করতে চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, চিকিৎসকদের নিজের দায়িত্ব, সৃজনশীলতা, মননশীলতা ও সক্ষমতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করতে হবে।

সোমবার (১২ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত ‘সিভিল সার্জন সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জনদের নিয়ে এই জাতীয় সম্মেলন, যা দু’দিনব্যাপী চলবে।

সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, ‘স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দেই... কিন্তু দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। বরং প্রতিকার খুঁজে বের করে সম্মিলিতভাবে সমস্যার সমাধানে কাজ করতে হবে। বিশ্বের অন্যান্য জাতিগুলো যদি উন্নত স্বাস্থ্যসেবা দিতে পারে, তাহলে আমাদের কী ঘাটতি আছে তা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো ও জনবল রয়েছে, তা ব্যবহারে মনোযোগী হলে অন্তত ২৫ শতাংশ স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব। পরিবর্তন শুরু করতে হবে নিজের মন থেকে।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যিনি কোভিড মহামারি ও জুলাই আন্দোলনে চিকিৎসকদের অবদানের জন্য তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে আমাদের কিছু সাফল্য থাকলেও ঔষধ, যন্ত্রপাতি এবং জনবলের ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ। তবে সিভিল সার্জনরা তাঁদের মেধা ও দায়িত্বশীলতার মাধ্যমে এই খাতকে এগিয়ে নিতে পারবেন।’

তিনি জানান, সাত হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রমোশনের কাজ চলছে এবং শুধু চিকিৎসক নয়, শিগগিরই নার্স নিয়োগ করারও উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. সাইয়েদুর রহমান বলেন, ‘প্রমোশন, পদায়ন, বাজেট বরাদ্দ এবং ওষুধের সংকটের সমাধান হলে স্বাস্থ্যখাতের দৃশ্যমান উন্নতি সম্ভব। এর অংশ হিসেবে ‘ইউনিক হেলথ কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে।’

এদিনের সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা সিভিল সার্জন ড. মোঃ জিল্লুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ড. আবু জাফর। তাঁরা সিভিল সার্জনদের ভূমিকা, সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী