মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ স্বাস্থ্য

চট্টগ্রামে বিশ্বমানের চিকিৎসায় অগ্রগামী এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের প্রথম বর্ষপূর্তি উদযাপন

স্টেট ট্রিবিউন ডেস্ক | ২১ জুন ২০২৪
এসপেরিয়া হেলথ কেয়ার লি: এর মাস ব্যাপী প্রথম বর্ষপুর্তি অনুষ্ঠানটি কেক কেটে উদ্বোধন করেন জেলার বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর সম্মানিত উপদেষ্টা ডাঃ সৈয়দ নুর মোহাম্মদ

এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে। চট্টগ্রামের অন্যতম সুপার স্পেশালিটি হেলথ কেয়ার সেন্টার হিসেবে পরিচিত এসপেরিয়া বছরজুড়ে রোগীদের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য বিস্তৃত চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডে রয়েছে বায়োকেমিস্ট্রি ও ইমিউনোলজি ল্যাব, হিস্টোপ্যাথোলজি ও ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ল্যাব, মলিকুলার ও জেনেটিক ল্যাব, এবং একটি ডেডিকেটেড ক্যান্সার কেয়ার ট্রিটমেন্ট সেন্টার। এছাড়াও, তাদের একটি সুসংগঠিত চিকিৎসক পরামর্শ কেন্দ্রও রয়েছে, যেখানে রোগীরা দক্ষ ও পেশাদার চিকিৎসকদের সাথে স্বাচ্ছন্দ্যে ও সুবিধামত পরামর্শ করতে পারেন।

চট্টগ্রামের মানুষের ক্যান্সার সংক্রান্ত সমস্যায় চট্টগ্রামের বাইরে যাওয়ার ভোগান্তি নিরসনে দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে এসপেরিয়া গঠন করেছে চট্টগ্রামের প্রথম ও একমাত্র হিস্টোপ্যাথলজিকাল "ডায়াগনস্টিক টিউমার বোর্ড"।

সবার জন্য উৎকৃষ্ট ও প্রযুক্তিগতভাবে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে এসপেরিয়া হেলথ কেয়ার তার মিশন পরিচালনা করছে। এসপেরিয়া তার গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিরল ও চ্যালেঞ্জিং রোগের জন্য জটিল চিকিৎসা সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলার ক্ষেত্রে এসপেরিয়া একটি আদর্শ হয়ে উঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

এসপেরিয়া হেলথ কেয়ার লি: এর মাস ব্যাপী প্রথম বর্ষপুর্তি অনুষ্ঠানটি কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা ও সমাজসেবক ডাঃ সৈয়দ নুর মোহাম্মদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রব। এছাড়াও উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আলী আসগর চৌধুরী, ডাঃ জাবেদ জাহাঙ্গীর তুহিন, ডাঃ মো. সেলিম, ডাঃ রাকিবুল হাসান ও নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ কামরুন নাহার। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক জয়নব রুমা ও জাহেদুল আলম সাকিব। সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এসপেরিয়ার চেয়ারম্যান জনাব গোলাম বাকি মাসুদ।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে, এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড তাদের সকল রোগী, কর্মী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছে।  আগামী বছরগুলোতে আরও উন্নত সেবা প্রদানের মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবে আশাবাদী এসপেরিয়ার চেয়ারম্যান জনাব গোলাম বাকি মাসুদ।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ