শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ তথ্য-প্রযুক্তি

১ মার্চ বাজারে আসছে বিটিসিএল-এর এমভিএনও সিম, কল টেস্ট সফল

নিজস্ব প্রতিবেদক | ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)–এর এমভিএনও (MVNO) সিমের কল টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে পূর্বঘোষিত ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে নতুন এই সিম বাজারে উন্মুক্ত করা হবে আগামী ১ মার্চ ২০২৬।

বিটিসিএল জানিয়েছে, এমভিএনও সিমের ভয়েস কল, ডাটা কল, আলাপ-টু-মোবাইল, আলাপ-টু-আলাপ এবং জিপিওএন (GPON) ইন্টিগ্রেশনসহ গুরুত্বপূর্ণ সেবাসমূহের প্রভিশনিং সংক্রান্ত কল টেস্ট গত ৮ ফেব্রুয়ারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে সেবাটির কারিগরি সক্ষমতা যাচাই করা হয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ১৫ ফেব্রুয়ারি সিমটি বাজারে উন্মুক্ত করা হবে বলে সংবাদ প্রকাশিত হয়। তবে অনিবার্য কারণবশত এমভিএনও সেবার পাইলটিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাজারজাতকরণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিটিসিএল সূত্রে জানা গেছে, নতুন নির্ধারিত সময়ের মধ্যে সেবার সকল কারিগরি ও অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করা হবে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক, নির্ভরযোগ্য ও সমন্বিত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটি আশা করছে, এমভিএনও সিম চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা নতুন ধরনের সেবা ও সুবিধা পাবে।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী