রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে রাঙামাটি জেলা শহরের সার্ভার স্টেশন এলাকায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙতে শুরু করে ‘রাঙামাটির ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা’।
এর আগে, বিকেল ৩টায় ভেদভেদী বাজার থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল সার্ভার স্টেশনের সামনে অবস্থান নেয়।
পরে বিকেল ৫টা থেকে ভাস্কর্য ভাঙতে শুরু করেন বিক্ষুব্ধরা। ভাঙার কাজে শুরুতে লোহার বড় হাতুড়ি ব্যবহার করা হলেও পরে যুক্ত করা হয়েছে ড্রিল মেশিন। সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙন চলছে।