বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ

বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | ৩০ আগস্ট ২০২৫

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ১০৪ জন বিদেশিকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের দেশে ঢুকতে দেওয়া হয়নি।

একেপিএসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন- তা বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি। 

একেপিএস জানিয়েছে, পূর্বে প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হওয়া আরও ২৮৮ জন যাত্রী এখনো কেএলআইএতে অবস্থান করছেন। তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে মালয়েশিয়ার প্রবেশপথগুলোর নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে সংস্থাটি দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখবে। শুধুমাত্র নির্ধারিত শর্ত পূরণকারীদের দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে।

এদিকে শনিবার সিনার হারিয়ান পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, নিষিদ্ধ যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় আসার উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি, কারো বৈধ রিটার্ন টিকিট ছিল না, আবার কেউ থাকার সঠিক ব্যবস্থা দেখাতে ব্যর্থ হন। এমনকি অনেকের প্রদত্ত কারণ সন্দেহজনক মনে হওয়ায় প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল