মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
কূটনীতি

বাংলাদেশে দুর্নীতি ও আর্থিক শাসনসংক্রান্ত সমস্যার ভুক্তভোগী মার্কিন ব্যবসা: যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক | ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে ব্যবসায় আগ্রহ থাকলেও দুর্নীতি, আর্থিক শাসনসংক্রান্ত দুর্বলতা, জটিল করব্যবস্থা, অবকাঠামো ও লজিস্টিক সীমাবদ্ধতা এবং অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা মার্কিন ব্যবসায়িক স্বার্থকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বাণিজ্যিক কাউন্সেলর পল ফ্রস্ট।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)-এর মধ্যাহ্নভোজ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমরা সবাই জানি, বেসরকারি খাতকে নানান ধরনের প্রাতিষ্ঠানিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে — যার মধ্যে রয়েছে দুর্নীতি, আর্থিক শাসনসংক্রান্ত উদ্বেগ, জটিল করব্যবস্থা, অবকাঠামো ও লজিস্টিক সীমাবদ্ধতা এবং অত্যধিক আমলাতন্ত্র।"

তিনি জানান, যুক্তরাষ্ট্র দূতাবাস এসব সমস্যায় পড়া মার্কিন কোম্পানিগুলোকে সহায়তা করে আসছে। "আমরা ঘনিষ্ঠভাবে কাজ করেছি এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে, যারা পেমেন্টে বিলম্ব, আয় ফেরত পাঠানোর জটিলতা এবং সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার মতো সমস্যায় ভুগছে," বলেন তিনি।

পল ফ্রস্ট বলেন, কিছু অগ্রগতি হলেও এ ধরনের চ্যালেঞ্জ সরাসরি মার্কিন কোম্পানিগুলোর ব্যবসায়িক ফলাফলে প্রভাব ফেলছে এবং সমাধান না হলে ভবিষ্যতের রপ্তানি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।

"অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ, তারা গঠনমূলক ভূমিকা নিচ্ছে এবং আমাদের সঙ্গে এসব সমস্যা সমাধানে আগ্রহ দেখাচ্ছে"- যোগ করেন তিনি।

তিনি বলেন, অ্যামচ্যাম ও অন্যান্য অংশীজনের সঙ্গে মিলে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশকে শক্তিশালী করা এবং প্রতিবন্ধকতাগুলো দূর করাই মূল লক্ষ্য।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক