মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
কূটনীতি

চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম আজ রোববার থেকে স্থগিত করা হয়েছে। ভারতীয় সহকারী হাইকমিশনে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বন্দর নগরীতে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে আইভ্যাকের কার্যক্রম স্থগিত থাকবে।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশে আইভ্যাক নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনার পর চট্টগ্রামে আইভ্যাকের কার্যক্রম আবার চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশের মতো উত্তাল হয়ে উঠেছিল চট্টগ্রাম নগরী। বৃহস্পতিবার গভীর রাতে একদল মানুষ নগরীর খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা করে। এসময় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিতে অবস্থান করছেন স্থানটিতে।

এর আগে 'চলমান নিরাপত্তা পরিস্থিতি' বিবেচনায় গত গত বুধবার বেলা দুইটা থেকে রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচি ছিল। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে এই আইভ্যাকের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ