বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিক্ষা

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থীদের পূর্বকোণ সেন্টার পরিদর্শন

স্টেট ট্রিবিউন ডেস্ক | ৩০ নভেম্বর ২০২৪

দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দীন চৌধুরী বলেছেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিসেবে নিজেকে এগিয়ে রাখতে হলে চারপাশে কী ঘটছে প্রতিনিয়ত তার খবরাখবর রাখতে হবে। কোথায় কি ঘটছে বা কে কি বলছেন তা জানতে হবে। জানার পরিধি বৃদ্ধি করতে হবে। সময়ের সাথে সাথে নিজেকে আপ টু ডেট রাখতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমের অফিসিয়াল কার্যক্রম দেখে জ্ঞান অর্জনে পূর্বকোণ সেন্টারে সফরে এলে মতবিনিময় সভায় ডা. ম. রমিজউদ্দীন চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকতার শিক্ষার্থী বা শিক্ষানবিশ সাংবাদিককে সবার আগে বাংলা ভাষা শুদ্ধভাবে রপ্ত করতে হবে। এখন অত্যাধুনিক যুগ, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির আধুনিক ব্যবহারের মাধ্যমে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। এখন হাতের নাগালে প্রযুক্তি। হাত বাড়ালে সহজেই তথ্য পাওয়া যায়। শিক্ষার্থীদের পড়তে হবে, জানতে হবে। সাংবাদিকতার শিক্ষার্থীদের অবশ্যই আধুনিক চিন্তার অধিকারী হতে হবে।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক কোর্সের অংশ হিসেবে প্রথম থেকে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা গণমাধ্যমের অফিস পরিদর্শনে আসেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের নির্বাহী পরিচালক জাসির চৌধুরী, দৈনিক পূর্বকোণের সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, বার্তা সম্পাদক হাসনাত মোরশেদ, প্রধান প্রতিবেদক সাইফুল আলম, স্টাফ রিপোর্টার সারোয়ার আহমদ, ফটোসাংবাদিক মিয়া আলতাফ, জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মোজাম্মেল জিলানী। অন্যদিকে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, প্রভাষক সরওয়ার কামাল, মুহাম্মদ নাঈম উদ্দিন ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় পূর্বকোণ প্রতিষ্ঠাতা চট্টলদরদী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর জীবনী ও চট্টগ্রামের নানা উন্নয়নে তাঁর অবদান বিষয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি পূর্বকোণের নানা কার্যক্রম ও অর্জন সম্পর্কেও একটি তথ্যচিত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়।

মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীরা পূর্বকোণের বার্তা বিভাগ, সম্পাদকীয় বিভাগ, অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগ, স্টুডিও এবং ছাপাখানা পরিদর্শন করেন। এসময় তারা পৃষ্ঠাসজ্জা ও সংবাদপত্র মুদ্রণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন। এ সময় পত্রিকার সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, বার্তা সম্পাদক হাসনাত মোরশেদ, প্রধান প্রতিবেদক সাইফুল আলম, স্টাফ রিপোর্টার সারোয়ার আহমদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নানা বিষয় হাতে-কলমে বুঝিয়ে দেন।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের হাতে কলমে কাজ শেখা ও কাজের সুযোগ প্রদানের জন্য দৈনিক পূর্বকোণ কর্তৃপক্ষ সবসময় সহযোগিতায় থাকবে বলে প্রতিশ্রতি দেন পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দীন চৌধুরী।

শিক্ষার্থীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় দৈনিক পূর্বকোণ পরিবারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল