মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ চট্টগ্রাম

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালা প্রতিনিধি | ২৭ জুলাই ২০২৬

সরকারি নির্দেশনা উপেক্ষা করে বন্যাকবলিত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এনজিও আশা ঋণের কিস্তি আদায় করছে—এমন অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম কাঁঠালতলী এলাকায় সংস্থাটির মাঠকর্মীরা বিভিন্ন ঋণগ্রহীতার কাছে গিয়ে কিস্তি পরিশোধের জন্য তাগিদ দেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, গত ১৩ জুলাই মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর প্রধান নির্বাহী নির্দেশে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কিস্তি আদায় তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ সংক্রান্ত নির্দেশনায় লাইসেন্স, রেগুলেশন, পলিসি অ্যান্ড ল' বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের স্বাক্ষর রয়েছে।

পশ্চিম কাঁঠালতলী এলাকার ঋণগ্রহীতা মো. রমজান অভিযোগ করে বলেন, ‘সোমবার সকালে আশার মাঠকর্মী সূর্য চাকমা আমার কাছে কিস্তির টাকা নিতে আসেন। আমি কিস্তি পরিশোধ করেছি। কিন্তু সরকার তো তিন মাস কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তারপরও তারা টাকা নিতে এসেছে।’

স্থানীয় একাধিক ঋণগ্রহীতা জানান, এনজিওর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় অনেকে প্রকাশ্যে কথা বলতে চান না। ভবিষ্যতে ঋণ না পাওয়ার ভয়েও তারা নীরবে চাপ সহ্য করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আয়-রোজগার কমে গেছে। ফলে সংসার চালানোর পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

অভিযোগের বিষয়ে আশার মাঠকর্মী সূর্য চাকমা বলেন, ‘ম্যানেজারের নির্দেশেই আমি কিস্তি আদায়ের জন্য এলাকায় এসেছি।’

তবে দীঘিনালা আশা শাখার ব্যবস্থাপক সৈয়দ মো. ইয়াছিন দাবি করেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তিন মাস কিস্তি আদায় স্থগিত রয়েছে। তিনি বলেন, ‘মাঠকর্মীরা এলাকায় গেছেন। কেউ যদি স্বেচ্ছায় কিস্তির টাকা পরিশোধ করতে চান, সেক্ষেত্রে তা গ্রহণ করা হচ্ছে।’

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী বলেন, ‘সরকারি আদেশ অমান্য করে কোনো এনজিও ঋণের কিস্তি আদায় করে থাকলে বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা