মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
নির্বাচন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ইসির

নিজস্ব প্রতিবেদক | ১৪ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির কর্মকর্তারা রবিবার (১৪ সেপ্টেম্বর) জানান, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে মালয়েশিয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মালয়েশিয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তিনি শনিবার মালয়েশিয়ায় গেছেন। তার একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান বাসসকে জানান, বুধবারের মধ্যে কোনো একদিন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও রাজবাড়ী জেলার নির্বাচন কর্মকর্তা শেখ মুহম্মদ জালাল উদ্দিন ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করবেন। সফরের সময় তারা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।’

এছাড়া সফরের সময় তারা প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ভোটার নিবন্ধন নিয়ে একটি সভা করবেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেবেন। এছাড়া আসন্ন সংসদ নির্বাচনে ভোটার নিবন্ধন ও দেশের বাইরে ভোটদানের (ওসিভি) বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অনুপ্রেরণা দিতে প্রবাসী ভোটারদের সঙ্গে বৈঠক করবেন।

ইসি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের ভোট নিশ্চিত করতে ইসি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল