বুধবার, ২৯ জুলাই ২০২৬
নির্বাচন

এপ্রিলে বিজিএমইএর নির্বাচন

নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। বিজিএমইএর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি দল সম্মিলিত পরিষদ ও সম্মিলিত ফোরামের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনটির প্রশাসক আনোয়ার হোসেন।

ঢাকার উত্তরায় বিজিএমইএর কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, এস এম ফজলুল হক, আনোয়ার-উল-পারভেজ ও খন্দকার রফিকুল ইসলাম এবং সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেল নেতারাসহ বিজিএমইএর গঠিত সহায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিএমইএতে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। চলতি মাসের শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ-সংক্রান্ত কমিটি গঠন করা হবে। আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল