বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিনোদন

স্ত্রীকে নিয়ে শুটিংয়ে তাহসান

স্টেট ট্রিবিউন | ২১ জানুয়ারী ২০২৫

স্ত্রী রোজা আহমেদকে নিয়ে সদ্যই হানিমুন সেরে দেশে ফিরেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এসেই নিজের কাজে মন দিয়েছেন তিনি।

এরই মধ্যে স্ত্রী রোজা আহমেদকে সঙ্গে নিয়ে একটি গানের শুটিংয়ে দেখা গেল তাহসানকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই শুটিংয়ের একটি ভিডিও দেখে নেটিজেনরা অনুমান করেন, নিশ্চয়ই তাহসানের নতুন কোনো গানের মুখ হতে যাচ্ছেন রোজা আহমেদ। কিন্তু তাহসান এ প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, রোজাকে পর্দায় কিংবা গানে আনার কোনো চিন্তা করছেন না তিনি।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন তাহসান। সেখানে তার কাজ প্রসঙ্গে নানান আলোচনা করেন সংগীতশিল্পী। শুধু তাই নয়, আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানালেন তিনি!

এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তাহসান। আসন্ন ছবি ‘জংলি’তেও ‘জনম জনম’ নামে একটি গানের কাজ করেছেন তিনি। এছাড়াও এবারের ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে তাহসানের বেশ কয়েকটি গান; যা নিয়েই মূলত তাহসানের ভালোবাসা দিবসের পরিকল্পনা।

ভালোবাসা দিবস প্রসঙ্গে তাহসানের ভাষ্য, ‘একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক, আমার কাজ। তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি, অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি।’

ভালোবাসা দিবসের মর্যাদা তাহসানের কাছে কতটা, সে প্রসঙ্গেও কথা বলেন তাহসান। গায়কের কথায়, ‘ভালোবাসা দিবসের অর্থ একেকজনের কাছে একেকরকম।  আমার কাছে এটি শুধুই ভালোবাসা উদযাপনের দিন। ৩৬৫ দিনের মাঝে ভালো একটা মুহূর্ত উদযাপনের জন্য কয়টা দিনই বা আছে। আমার মনে হয়, মানুষ জাজমেন্টাল না হয়ে অন্তত এই একটা দিন খুব সেলিব্রেট করুক।’

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল