বুধবার, ২৯ জুলাই ২০২৬
স্বাস্থ্য

স্বাস্থ্য খাত মেরামতে সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ১২ মে ২০২৫

দেশের স্বাস্থ্য খাতের নানা সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে একে ঢেলে সাজানোর লক্ষ্যে সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আজ সোমবার (১২ মে) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ ও আগামীকাল মঙ্গলবার এই সম্মেলন চলবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এর কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিবসহ সিনিয়র কর্মকর্তারা দিকনির্দেশনা দেবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই সম্মেলনে ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের কাছ থেকে স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলো নিয়ে সরাসরি পরামর্শ শোনা হবে। মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে, যা জেলার স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্মেলনে বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকা কার্যক্রম, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা এবং বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সিভিল সার্জনরা তাদের মতামত তুলে ধরবেন। একাধিক সিভিল সার্জন তাদের নিজ জেলার স্বাস্থ্য সংস্কার, ডাক্তার সংকট ও অ্যাম্বুলেন্সের সমস্যা নিয়ে পরামর্শ দেবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও সম্মেলনে আলোচিত হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, সম্মেলনে দেশের স্বাস্থ্যসেবা নিয়ে জনগণের অসন্তোষ এবং এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এর মাধ্যমে স্বাস্থ্য খাতকে সম্পূর্ণভাবে নতুন করে সাজানোর কৌশল নির্ধারণে গুরুত্ব দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সামনে দুজন সিভিল সার্জন স্বাস্থ্য সমস্যা নিয়ে বক্তব্য রাখবেন।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল