বুধবার, ২৯ জুলাই ২০২৬
স্বাস্থ্য

চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় গর্ভে সন্তান মারা যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলা এবং অব্যবস্থাপনার কারণে গর্ভস্থ সন্তানের মৃত্যুর বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে দোষীদের বিচার দাবী করেন তিনি।

সংবাদ সম্মেলনে চবির সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক বলেন, ‘চলতি বছরের ২০ এপ্রিল থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রায় পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে আমার স্ত্রী এভারকেয়ার হাসপাতালের গাইনি বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ডা. সানজিদা কবিরের তত্ত্বাবধানে ছিলেন। প্রতিটি নিয়মিত চেকআপে আমরা ডাক্তারকে শুধু একটাই অনুরোধ করেছিলাম যাতে উনি ডেলিভারির সময় নিজে উপস্থিত থাকেন।’

‘উনি প্রত্যেকবারেই হ্যাঁ সূচক জবাব দিয়েছিলেন। যেহেতু এটা আমার স্ত্রীর প্রথম গর্ভধারণ তাই ডাক্তারকে এ্টাও বলি যে প্রথমে নরমাল ডেলিভারির চেষ্টা করবেন। যদি কোন জটিলতা দেখা দেয় তবে সিজার করবেন। তিনি আমাদের সম্পূর্ণ আশ্বাস দিয়েছিলেন।’

চবির এ শিক্ষক বলেন, ‘১৯ ডিসেম্বর ভোর চারটার দিকে আমার স্ত্রী প্রসব বেদনা অনুভব করেন। আমরা ভোর সাড়ে পাঁচটায় এভারকেয়ারে পৌঁছাই। তখনই ডা. সানজিদা কবিরকে ফোন করে বিষয়টি অবহিত করি। উনি জরুরি বিভাগে ভর্তি হতে বলেন। তিনিও শিগগিরই চলে আসবেন বলে আমাদেরকে জানান। কিন্তু তিনি আসেন সকাল সাড়ে ৯টায়। ভর্তি করানোর পর ওখানকার নার্স ও ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা করে বলেন বাচ্চার হার্টবির্ট ঠিক আছে।’

‘সকাল সাড়ে আটটার পর আবার তারাই এসে বলছে বাচ্চার হার্টবিটে সমস্যা দেখা দিয়েছে। সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত গর্ভস্থ বেবির হার্টবিট সম্পূর্ণ ভাল ছিল বলে তারা জানিয়েছিল। সাড়ে আটটার পর হঠাৎ হার্টবিট না পাওয়ার কোন কারণ তারা ব্যাখ্যা করতে পারেননি। পরে ১০টা ৫২ মিনিটে নবজাতক বিশেষজ্ঞ একজন ডাক্তার বললেন, মৃত বাচ্চা প্রসব হয়েছে।’

আবু বকর ছিদ্দিকের দাবি ডা. সানজিদা কবির আসার আগেই সাধারণ ডাক্তারদের আনাড়িপনায় গর্ভাবস্থায় শিশুর মৃত্যু হয়েছে।


আবু বকর ছিদ্দিক বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে তারা আমাকে মৃতদেহ হস্তান্তর করেন এবং ডেথ সার্টিফিকেট দেন। আমি মরদেহ সৎকার করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে আসি। রাত আটটার দিকে হাসপাতালে ফিরে যাই। হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টরকে তলব করি। তিনি আসলে তাকে সমস্ত ঘটনা খুলে বলি। তিনি কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন বলে আশ্বাস দেন। পরদিন শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় হাসপাতাল প্রশাসনের কয়েকজন কর্মকর্তা কেবিনে আসেন এবং আমাকে ডেকে নেন।’

‘তাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা কথা হয়। তারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্যদের সঙ্গে আমাকে নিয়ে মিটিং করার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তীতে তারা আমার সঙ্গে আর কোন যোগাযোগ করেননি। তাদের উদ্দেশ্য ছিল মূলত আমাকে ছেলে ভুলানো প্রবোধ দিয়ে রিলিজ করানো।’

এভারকেয়ার হাসপাতালের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমি এবং আমার পুরো পরিবার এখনও মেন্টাল ট্রমাতে আছে। বুঝতে পারছি না আমি, আমার স্ত্রী ও গর্ভজাত সন্তানের অপরাধ কি ছিল। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে এভারকেয়ার হাসপাতালের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

একটা আন্তর্জাতিক মানের হাসপাতালের চিকিৎসকের খামখেয়ালিপনা আচরণে এমন ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক মানের বিচার দাবী করেন মৃত নবজাতকের বাবা। ব্যয়বহুল এই হাসপাতালের যাত্রার শুরু থেকেই রয়েছে চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল