মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আইন-আদালত

বাংলাদেশ নাকি ভারত? এমপি আজীম হত্যা মামলার বিচার হবে কোন দেশে?

নিজস্ব প্রতিবেদক | ২৯ মে ২০২৪

ভারতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) হত্যার বিচার কোথায় হবে- ভারতের আদালতে নাকি বাংলাদেশে, এনিয়ে চলছে আলোচনা।

ইতোমধ্যে সাংসদ আজীম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা।

বুধবার (২২ মে) রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন নিহত সাংসদ আনোয়ারুলের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। কিন্তু এখন পর্যন্ত ভারতে কোনো মামলা না-হলেও সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি রয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই হত্যাকাণ্ড ভারতে সংঘটিত হলেও ঘটনার সাথে জড়িতরা সবাই বাংলাদেশের। আইনজ্ঞরা বলেছেন, এর ফলে এই হত্যার ঘটনার বিচার কোন দেশে হবে, এনিয়েই অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বাউল বলেন, "দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যমতের ভিত্তিতে- যেকোনো একটি দেশে এই হত্যা মামলা দায়ের হতে পারে। এছাড়াও দুই দেশেই পৃথক মামলা হতে পারে এবং দুই দেশের আদালতে পৃথক বিচার হতে পারে। এটি নির্ভর করছে দুই দেশের সংশ্লিষ্টদের বোঝাপড়ার ওপর।"

তিনি বলেন, এরকম আপরাধের বিচারের জন্য বাংলাদেশের জাতীয় সংসদ ২০১২ সালে 'অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন' প্রণয়ন করে। এরপর এই আইনটি প্রয়োগের জন্য 'ইমপ্লিমেন্টেশন গাইডলাইন অন মিউচ্যুয়াল লিগাল অ্যাসিস্টেন্স ইন ক্রিমিনাল ম্যাটার্স' শীর্ষক একটি গাইডলাইন প্রণয়ন করে সরকার।

তিনি বলেন, এর আগে ২০১১ সালের ১৩ জানুয়ারি ভারত ও বাংলাদেশের পারস্পরিক অপরাধের বিচারের সহায়তার জন্য বাংলাদেশ-ভারত সরকারের মধ্যে 'প্রোটকল ফর এক্সচেঞ্জ অফ ইনস্ট্রুমেন্টস অফ র‍্যাটিফিকেশন রিগার্ডিং দ্য ইন্ডিয়া-বাংলাদেশ অ্যাগ্রিমেন্ট অন মিউচ্যুয়াল লিগাল অ্যাসিস্টেন্স ইন ক্রিমিনাল ম্যাটার্স' শীর্ষক একটি সমঝোতা স্মারক সই হয়।

এই আইনজ্ঞ বলেন, এসব আইন ও সমঝোতা স্মরক অনুযায়ী এই মামলা তদন্তের জন্য দুই দেশের আইনশৃ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। এরপর যে দেশের আদালতে বিচার হবে, সেই আদালতে সমন্বিত অভিযোগপত্র দাখিল করা যাবে।

ব্যারিস্টার তাপস কান্তি আরো জানান, বিচার শুরু হলে, যে দেশের আদালতে বিচার হবে আসামী গ্রেপ্তার থাকলে সেই আদালতে সোপর্দ করতে হবে। মামলার সাক্ষ্য-প্রমাণ ওই আদালতে উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে সাক্ষীকে ওই আদালতে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।

"সাক্ষ্য-প্রমাণের জন্য এখন ভিজ্যুয়াল মাধ্যম ব্যবহার করতে পারবে দুই দেশই। মামলার বিচার সম্পন্ন হলে, আসামীর সাজা কার্যকর হবে। তবে যদি একই ঘটনায় দুই দেশেই পৃথক বিচার হয়, তাহলে যে দেশের আদালতে বেশি শাস্তি হবে, সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসামীকে হস্তান্তর করা হবে। আর সাজা একই হলে যেকোনো একটি দেশে সাজা ভোগ করবে অভিযুক্তরা" - যোগ করেন তিনি। 

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক