মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত

যে ৩০ সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হলো

নিজস্ব প্রতিবেদক | ২৯ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতনের উসকানি দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং ৩০ জন সাংবাদিকসহ মোট ৫৩ জনকে আসামি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এ মামলা করেছেন আন্দোলনে নিহত শিক্ষার্থী নাসিব হাসান রিয়ানের বাবা আব্দুর রাজ্জাক। 

মামলাটিতে যেসব সাংবাদিককে আসামি করা হয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর  টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও হেড অব কারেন্ট এফেয়ার্স মিথিলা ফারজানা, টিভি সঞ্চালক নবনীতা চৌধুরী, এবি নিউজের সম্পাদক সুভাষ সিংহ রায়, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ যোবায়ের এবং এখন টিভির বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। 

এছাড়াও আরও আসামি করা হয়েছে ডিবিসি নিউজের সিইও সাইফুল আলম, প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, প্রণব সাহা ও সম্পাদক জাহেদুল হাসান পিন্টু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক সমকালের সাবেক সম্পাদক আবেদ খান, এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিন, ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশীস সৈকত, এশিয়ান টিভির হেড অব নিউজ মানষ ঘোষ, সাবেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টি, এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী মুন্নি সাহা, এটিএন বাংলার প্রধান নির্বাহী জ ই মামুন, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, চ্যানেল আইয়ের সোমা ইসলাম, ইত্তেফাকের শ্যামল সরকার, সমকালের অজয় দাশ এবং সাবেক প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব আশরাফুল আলম খোকনকে। 

এছাড়াও মামলাটিকে আসামি করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, শিক্ষাবিদ ও সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল, অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামালকে।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ