মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আইন-আদালত

মামলা থেকে জেড আই খান পান্নাকে বাদ দিতে বাদীর আবেদন

নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর ২০২৪

হত্যাচেষ্টার মামলায় আসামির তালিকা থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে বাদ দিতে আবেদন করেছেন ওই মামলার বাদী।

আজ সোমবার (২১ অক্টোবর) রাজধানীর খিলগাঁও থানায় এই আবেদন জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘ভুলবশত’ আসামির তালিকায় জেড আই খান পান্নার নাম উল্লেখ করা হয়েছে।

এই মামলা থেকে তাকে বাদ দিয়ে মামলাটি তদন্ত করার জন্য আবেদন জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আদালতে যাওয়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলা হয়। আজ হাইকোর্ট তাকে এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকার্ট।

উল্লেখ্য, মামলার বাদী মোহাম্মদ বাকের (৫২) একজন সবজি বিক্রেতা। তিনি ঢাকার বনশ্রী এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন। তিনি তার ছেলে আহাদুল ইসলামকে (২৫) গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় মোট ১৮০ জনকে আসামির মধ্যে জেড আই খান পান্নার নাম ছিল ৯৪ নম্বরে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বাদী আজ সকালে থানায় এসে মামলার ৯৪তম আসামির নাম প্রত্যাহারের আবেদন করেন। বাদী বলেন, উনাকে ভুলবশত আসামি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল