বুধবার, ২৯ জুলাই ২০২৬
আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবীদের গাউন পরতে হবে

নিজস্ব প্রতিবেদক | ০৬ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর ও আইনজীবীদের মামলার শুনানির সময় গাউন পরতে হবে।

এ প্রসঙ্গে রোববার ট্রাইব্যুনাল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসি আছে, তাই এখানে গাউন পরতে হবে। এছাড়া নিম্ন আদালতের প্রতিটি কোর্টে যেন এসি থাকে, সেই ব্যবস্থা করার আহ্বান জানিয়ে ট্রাইব্যুনাল বলেন, ‘এটা (সব আদালতে এসির ব্যবস্থা করা) আমাদের হাম্বল রিকোয়েস্ট টু দ্য অথরিটি।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে গত ২৫ মার্চ বলা হয়, দেশব্যাপী তাপপ্রবাহের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। এ নির্দেশনা ৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আজকে শুনানি চলার সময় বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন। তিনি গরমে গাউন না পরার বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা তুলে ধরেন এবং ট্রাইব্যুনালেও সেই নির্দেশনা মানতে হবে কি না, তা জানতে চান। তখন ট্রাইব্যুনাল বলেন এখানে এসি আছে তাই গাউন পরতে হবে। তারপরও কেউ যদি গরমে এখানে গাউন পরতে অসুবিধা বোধ করেন আমাদের বললে সেটি আমরা বিবেচনা করবো।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল