মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ চট্টগ্রাম

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

নিজস্ব প্রতিবেদক | ২৪ জুলাই ২০২৬

চট্টগ্রাম মহানগরের নেভি হাসপাতাল গেইট এলাকায় ভাঙা ও খানাখন্দে ভরা সড়কে গর্তে পড়ে কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের গর্তে পড়ে মোটরসাইকেলটি এক পাশে পড়ে গেলে ওই আরোহী লরির নিচে চলে যান।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. মেহেদী হাসান। তাঁর বাবার নাম মো. হালিম শেখ এবং মায়ের নাম হাওয়া বেগম। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নেভি হাসপাতাল গেইট এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙা ও খানাখন্দে ভরা। সড়কের একপাশে সবসময় পানি জমে থাকে, পাশেই ময়লার স্তূপ। রাতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে মেহেদী হাসানের মোটরসাইকেলটি এক পাশে পড়ে যায়। এ সময় তিনি সড়কে পড়ে গেলে পাশে চলন্ত কনটেইনারবাহী লরির নিচে চলে যান। লরির পেছনের চাকার নিচে তাঁর মাথা পিষ্ট হয়।

দুর্ঘটনায় জড়িত লরিটির নম্বর চট্ট মেট্রো-ঢ ৮১-১৭৮৮। এটি লজিস্টিক লিমিটেডের গাড়ি বলে জানা গেছে। ঘটনার পর লরির চালক ও সহকারী পালিয়ে যান। নিহতের মোটরসাইকেলের নম্বর চট্ট মেট্রো-হ ২৩-২৩১১।

ইপিজেড থানার সহকারী উপপরিদর্শক বাবুল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা