শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি এনসিপি

দেড় ঘণ্টা অপেক্ষা, তবু শুরু হয়নি এনসিপির বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | ১৭ মে ২০২৬

চট্টগ্রামে সীমান্ত হত্যা ও আধিপত্যবাদবিরোধী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েও নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর পর্যন্ত কর্মসূচি শুরু করতে পারেনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর শাখা। এতে কর্মীদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা ও হতাশা।

রোববার (১৭ মে) বিকাল ৪টায় নগরের কেন্দ্রীয় একটি স্থানে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত মিছিল কিংবা সমাবেশ শুরু হয়নি।

ঘটনাস্থলে দেখা যায়, নগরের জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এনসিপির নেতাকর্মীদের ছোট ছোট জটলা দেখা যায়। ব্যানার ও ফেস্টুন ছাড়া অবস্থান নিলেও আয়োজনের দৃশ্যমান প্রস্তুতি ছিল ধীরগতির।

দলীয় সূত্র জানায়, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ এবং “আধিপত্যবাদবিরোধী অবস্থান” তুলে ধরতেই এ কর্মসূচির ডাক দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে নেতৃবৃন্দের উপস্থিতি ও সাংগঠনিক সমন্বয়ের ঘাটতির কারণে কর্মসূচি শুরুতে বিলম্ব হয়েছে বলে অভিযোগ ওঠে।

কর্মসূচিতে অংশ নিতে আসা কয়েকজন নেতাকর্মী জানান, বিকাল থেকেই তারা নির্ধারিত স্থানে অবস্থান করছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও ব্যানার তৈরি না হওয়ায় মিছিল শুরু করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিকাল সাড়ে ৫টায় মহানগর এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা আরফাত আহমেদ রনি বলেন, 'প্রোগ্রামটা এখনও শুরু হয় নাই। আমরা একটু আলোচনা করতেছি তো। এখানে আমাদের আরও কিছু কনফ্লিক্ট আছে। আমি জানাচ্ছি।'

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী