শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি

সন্ধ্যায় শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অভিমানে অংশ নিচ্ছে না জমিয়ত

নিজস্ব প্রতিবেদক | ২০ জুলাই ২০২৬

সরকার গঠনের দীর্ঘ পাঁচ মাস পর আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দল ও সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ইতোমধ্যে বিএনপির শরিক দলগুলোর শীর্ষ নেতাদের কাছে বৈঠকের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও এই বৈঠকে অংশ নিচ্ছেন না দাওয়াত পাওয়া জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা।

বৈঠকে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তের একাধিক নীতি নির্ধারনী সূত্র।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আজকের বৈঠকে বিএনপির অন্যতম শরিক দল জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাদের কেউ কিংবা জমিয়তের কোনো প্রতিনিধিই প্রধানমন্ত্রীর এই বৈঠকে যোগ দিচ্ছেন না।

এ বিষয়ে দলের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী বলেন, ‘আন্দোলন-সংগ্রামে আমরা মাঠে-ময়দানে একসঙ্গে ওতপ্রোতভাবে ছিলাম। এগুলোর নথিপত্র ও রেকর্ড রয়েছে। আমরা দেশ, জনগণ ও ইসলামের স্বার্থে কাজ করেছি। শরিক দল হিসেবে প্রধানমন্ত্রীর দাওয়াতও পেয়েছি। তবে দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই আমরা এই বৈঠকে যাচ্ছি না।’

তবে ঠিক কী বিশেষ কারণে জমিয়ত বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মঞ্জরুল ইসলাম আফেন্দী।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তকে চারটি আসনে ছাড় দিয়েছিল বিএনপি। তবে তার একটিতেও তারা জয়লাভ করতে পারেনি। সরকার গঠনের পর থেকে বিএনপি তাদের আগের মতো মূল্যায়ন বা গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন জমিয়ত নেতারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘আমাদের সঙ্গে বিএনপির আচরণ ভালো ছিল না। এর বড় প্রমাণ হলো, নির্বাচনের পর আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। কোনো কুশল বিনিময় বা বৈঠক পর্যন্ত নেই। জোটের অন্যান্যদের পাস করালেন, তাদের নিয়ে চললেন, কিন্তু আমাদের নিয়ে একটি বৈঠকও করলেন না। এটা রহস্যজনক। বিএনপি আমাদের ক্রমাগত উপেক্ষা করছে।’

মূলত এসব পুঞ্জীভূত অসন্তোষ ও উপেক্ষার কারণেই বিএনপি জোটের সঙ্গে জমিয়ত বর্তমানে আর থাকছে না বলে স্পষ্ট সংকেত দেন তিনি।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী