শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি জামায়াতে ইসলামী

গণভোটে পাওয়া জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে পাওয়া জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে। জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরির পরিবর্তে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে জনগণের প্রত্যাশা থেকে সরে এসেছে।

বুধবার রাতে খুলনায় ‘জুলাই অভ্যুত্থানের চেতনা: সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে এই সেমিনারের আয়োজন করে ১১–দলীয় ঐক্য খুলনা।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা একটি ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জুলাই সনদ প্রণয়ন করেছি। জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে সেটির পূর্ণাঙ্গ বাস্তবায়নই এখন সময়ের দাবি।’

জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকলেও গণভোটে জনগণ পুরো ৮৪টি ঐকমত্যের বিষয়েই সমর্থন দিয়েছে দাবি করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তাই নির্বাচনের পর কোনো রাজনৈতিক দল নিজের সুবিধামতো কিছু অংশ গ্রহণ করে বাকি অংশ উপেক্ষা করতে পারে না।

গোলাম পরওয়ার আরও বলেন, ‘বিএনপি জুলাই সনদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যেতে চায়, কারণ সেগুলো বাস্তবায়িত হলে কর্তৃত্ববাদী শাসন, দলীয়করণ, দুর্নীতি ও দমন-পীড়নের সুযোগ সংকুচিত হবে।’

ক্ষমতায় যাওয়ার পর বিএনপি রাষ্ট্রপতির আদেশ, গণভোট ও জুলাই সনদের বাধ্যবাধকতাকে অস্বীকার করছে অভিযোগ করে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সংসদে যদি এ সমস্যার সমাধান না হয়, তাহলে জনগণের কাছেই যেতে হবে। যে সমাধান সংসদে হওয়ার কথা, সেটি রাজপথে জনগণকে আদায় করতে হতে পারে। তবে সেটি কতটা শান্তিপূর্ণ হবে, তা বলা যায় না। এতে সংঘাতের আশঙ্কা রয়েছে।’

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির এমরান হুসাইন। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলমের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী