শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি জামায়াতে ইসলামী

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা-প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারী ২০২৫

চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে তিনি বলেন, আজ দুপুরের দিকে প্রেস ক্লাব থেকে ইবতেদায়ি শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়।

‘একপর্যায়ে পুলিশ ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। ইবতেদায়ি শিক্ষকদের ওপর এ হামলা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি আরও বলেন, বিগত ৪০ বছর যাবত অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের এ অমানবিক দুর্দশাগ্রস্ত অবস্থা দেখার যেন কেউ নেই।

ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে ইবতেদায়ি শিক্ষকদের সব সমস্যার ন্যায্য ও যৌক্তিক সমাধান করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হলেন নূর-এ-জান্নাত রুমি

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চট্টগ্রামে জোনাল সেটেলমেন্ট অফিসার হলেন অভিষেক দাশ

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

চার মাস অতিরিক্ত দায়িত্বের পর পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

বারবার রদবদলের পর বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

সৃজনশীল প্রতিভাবানদেরও ঋণ দিতে বললেন অর্থমন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী