মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রাজনীতি

চন্দনাইশে কর্নেল অলি জিরো : এমপি জসীম

নিজস্ব প্রতিবেদক | ১৫ মে ২০২৬

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেছেন, ‘চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে বিএনপি হিরো, কর্নেল অলি জিরো।’

শুক্রবার (১৫ মে) বিকেলে চন্দনাইশ উপজেলার মক্কা পেট্রোল পাম্প চত্বরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে সহস্রাধিক নেতাকর্মীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জসীম উদ্দীন আহমেদ বলেন, ‘একসময় গর্ব করে কর্নেল অলি আহমদ বলতেন, বিএনপিতে তিনি থাকলে বিএনপি হিরো, না থাকলে বিএনপি জিরো। আজ আমার হাত ধরে এলডিপি থেকে বিএনপিতে যোগদান করা নেতাকর্মীরা প্রমাণ করেছেন, চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে বিএনপি হিরো, কর্নেল অলি জিরো।’

এসময় তিনি নতুন যোগদানকারীদের নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, আবদুল মাবুদ, আবদুর রউফ এবং সিরাজুল ইসলাম প্রমুখ।

নতুন যোগদানকারী চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বিএনপির আগামী কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন উপজেলা এলডিপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু ইউছুফ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আব্দুল, কেন্দ্রীয় কমিটির গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাহরিয়া ইমরান, কেন্দ্রীয় কমিটির গণতান্ত্রিক শ্রমিক দলের সহসভাপতি মঞ্জুর আলম এবং সাবেক পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দীনসহ অনেকে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক