মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রাজনীতি

বিএনপি ইজ রিজেক্ট : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক | ১৭ মে ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা দেখলাম দুদক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকগুলোকে পর্যন্ত দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে কীভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে সেটাও দেখলাম। বিসিবিকে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কিন্তু তাদের (বিএনপির) কোনো চক্ষু লজ্জা নাই। এই কারণে বলছি ‘বিএনপি ইজ রিজেক্ট’।

রবিবার (১৭ মে) রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি দখল হয়ে গেছে। চাঁদাবাজ, টেন্ডারবাজের দলে পরিণত হয়েছে। বিএনপি যে আদর্শিক রাজনীতি করতো, লড়াই-সংগ্রামের রাজনীতি করতো, এখন যাদের দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে এতে তাদের দলের নেতারাই আমাদেরকে বলে এই বিএনপি আমরা চিনি না।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদেরকে বলেন- যে বিএনপির জন্য রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল-জুলুম খেটেছি, বাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সাথে খাবার খাইতে পারি নাই, বাপ-মার জানাজায় অংশ নিতে পারি নাই, আমরা যে বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি এই বিএনপি নয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যে তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। এতদিন এমনটা হতো যে প্রধানমন্ত্রী হবে একটি নির্দিষ্ট পরিবার থেকে। এর বাহিরে যদি হন তাহলে আপনি আর এই স্বপ্ন দেখতে পারবেন না। আমরা বলছি না কেউ স্বৈরাচার হয়ে গেছে, তবে কেউ যেন স্বৈরাচার হতে না পারে সেদিকে সজাগ থাকবো।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেম পরিবর্তন চেয়ে তিনি বলেন, আমরা পরিবর্তন চেয়েছিলাম, এখন যদি আগের সব কিছু ঠিক থাকে তাহলে পরিবর্তন আর হলো কোথায়? সিস্টেম পরিবর্তন করতে হবে। সেবা-স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার করতে হবে। সরকারি সুবিধা সকলের জন্য সমান হতে হবে।

দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিন তিনি জেলার মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচি পালন করছেন হাসনাত আবদুল্লাহ।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক