বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

পিএসএল থেকে চার্টার্ড বিমানে ফিরবেন নাহিদ-রিশাদরা!

স্টেট ট্রিবিউন | ০৮ মে ২০২৫

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আজ (বৃহস্পতিবার) ভারতের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এলাকা। ঝুঁকি বিবেচনায় প্রথমে আজকের খেলা অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরবর্তীতে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

রাওয়ালপিন্ডিতে এদিন পেশোয়ার জালমি এবং করাচি কিংস মুখোমুখি হওয়ার কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। কিন্তু ম্যাচের ভেন্যুর পাশেই স্থানীয় সময় সকালের দিকে আচমকা ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। যে কারণে নতুন করে শঙ্কা নেমে এসেছে দেশটিতে।

এদিকে বাংলাদেশি দুই ক্রিকেটারের ফেরা নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। সেক্ষেত্রে আজ টুর্নামেন্ট কর্তৃপক্ষের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। জানা গেছে, চাটার্ড ফ্লাইটে করে বিদেশিদের দুবাই পর্যন্ত পৌঁছে দেবে পিসিবি। এরপর ক্রিকেটাররা যার যার গন্তব্যে চলে যাবেন।

স্টেট ট্রিবিউনকে বিসিবির একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছে। সেক্ষেত্রে নাহিদ রানা এবং রিশাদ হোসেনদেরও দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা রয়েছে পাক ক্রিকেট বোর্ডের। সেখান থেকেই দেশের বিমান ধরবেন তারা। তবে কবে নাগাদ তারা দেশে ফিরবেন সেটি এখনও জানা যায়নি।

এদিকে, নিরাপত্তা শঙ্কায় পড়েছে পুরো পিএসএল টুর্নামেন্ট। প্রথমে লাহোর ও রাওয়ালপিন্ডি থেকে কেবল ম্যাচ সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠলেও, পাকিস্তান থেকেই আসর সরে যেতে পারে বলে জানিয়েছে ক্রিকবাজ। তাদের দাবি– পিএসএলের সূচিতে বিঘ্ন ঘটতে পারে চলমান আন্তঃরাষ্ট্রীয় উত্তেজনার কারণে। সে কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কিংবা কাতারের দোহায় পিএসএল সরিয়ে নিতে পারে পিসিবি। পিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলার পরই তারা আজকের (বৃহস্পতিবার) করাচি কিংস বনাম পেশোয়ার জালমির ম্যাচ স্থগিত করেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার বলছে, আজ বিকেলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে পিসিবি জরুরি সভায় বসেছে। পিএসএল এবং তাদের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর বিষয় বিবেচনায় রয়েছে তাদের। পিএসএলের বাকি ১০ ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে, তবে এটি নির্ভর করছে লজিস্টিক্যাল সরঞ্জাম ব্যবস্থাপনার ওপর।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল