মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
খেলা

জয় দিয়ে মিশন শুরু ভারতের

স্টেট ট্রিবিউন ডেস্ক | ০৯ অক্টোবর ২০২৩

এবারের বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট স্বাগতিক ভারত। টুর্নামেন্টের শুরুটা ফেভারিটদের মতোই করলো স্বাগতিকরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে রোহিত শর্মার দল।

রোববার (৮ অক্টোবর) এম এ চিডাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৫২ বলে ৪১ ও স্মিথ ৭১ বলে ৪৬ রান করেন। ভারতের পক্ষে ৩টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

২০০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে ভারত। দুই রান তুলতেই তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা।

এরপর লোকেশ রাহুল ও বিরাট কোহলি মিলে শুরুর ধাক্কা সামাল দেন। অজি বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। ১৬৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।কোহলি ও রাহুলের ব্যাটে জয়ের ভীত পায় ভারত। দলীয় ১৬৭ রানে ১১৬ বলে ৮৫ রান করে আউট হন কোহলি। তার বিদায়ের পর ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া।

হার্দিককে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাহুল। হার্দিক ৮ বলে ১১ ও রাহুল ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে জস হ্যাজেলউড নেন ৩টি উইকেট।

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বাড়াতে নৌ ও বিমান যোগাযোগে জোর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

ইভির নামে পুরোনো গাড়ি ও ব্যাটারির বোঝা কেন নেবে বাংলাদেশ?

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির মিছিল, বাধা পুলিশের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ

বিএসসি থেকে মন্ত্রীর একান্ত সচিব হলেন সোহেল পারভেজ