মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
খেলা

কেন গোল পাচ্ছেন না এমবাপে?

স্পোর্টস ডেস্ক | ০৯ অক্টোবর ২০২৩

টানা চার ম্যাচে কোনো গোল নেই কিলিয়ান এমবাপের। নেই কোনো অ্যাসিস্টও। এমনকি দলে তেমন কোনো অবদানও রাখতে পারছেন না কিলিয়ান এমবাপে। তাতেই নানা আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে তাকে নিয়ে। কেন ছন্দহীনতায় ভুগছেন এই ফরাসি তরুণ। ফুটবল বিশ্ব এখন এই আলোচনাতেই সরব।

চলতি মৌসুমে তিন সেরা তারকা খেলোয়াড়কে হারিয়েছে পিএসজি। এরমধ্যে রয়েছে তর্কসাপেক্ষে সর্ব কালের সেরা লিওনেল মেসি। চুক্তির মেয়াদ ফুরানোয় ক্লাব ছেড়েছেন এই আর্জেন্টাইন। ক্লাব ছেড়ে দিয়েছেন সময়ের আরেক সেরা তারকা নেইমারও। নেই মাঝমাঠের অভিজ্ঞ সেনানী মার্কো ভেরাত্তিও।

পিএসজি এবার এই তিন তারকার অভাবটাই টের পাচ্ছে বলে মনে করেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা বিক্সেন্তে লিজারাজু, 'প্যারিসিয়ানদের এক মিডফিল্ডারের সঙ্গে আরেক মিডফিল্ডার এবং আক্রমণভাগের মধ্যে যোগসূত্র তৈরি করার সৃজনশীলতার অভাব রয়েছে। এটা খুব ভালোভাবে কাজ করছে না।'

'আমি মাঝমাঠে সৃজনশীলতার অভাবের কথা বলছি - তিনজন খুব সৃজনশীল খেলোয়াড়কে তারা হারিয়েছে। এর কোনো বিকল্প ছিল না। তাই হয়তো তাকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছেন। তার প্রথম গুণটি এখনও ফিনিশিং। সেখানেই সে পারদর্শী। এই স্তরে পিএসজি এই অভাব পূরণ করতে হবে,' যোগ করেন লিজারাজু।

এমবাপের ছন্দহীনতার কারণ জানতে চাওয়া হয় সতীর্থ উসমান দেম্বেলের কাছেও। রেনের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর এই ফরাসি বলেছেন, 'কিলিয়ান? আমি মনে করি সে এই ম্যাচে ক্লান্ত ছিল। আমরা প্রতি তিন দিনে একটি ম্যাচ খেলি। এটিই হয়তো কিছুটা ভারী পড়েছে। কিন্তু না, ও হতাশ না। ও দ্রুত গোল করবে।'

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক