মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
খেলা

বাংলাদেশকে ‘সুখবর’ দিলেন ইংল্যান্ড অধিনায়ক

স্টেট ট্রিবিউন ডেস্ক | ১০ অক্টোবর ২০২৩
জস বাটলার

বড় মঞ্চে বেন স্টোকস কীভাবে জ্বলে উঠতে পারেন, তা কারও অজানা নয়। লর্ডস, হেডিংলি, মেলবোর্ন-সব ভেন্যুতেই স্টোকস মাঠ ছেড়েছেন বিজয়ীর বেশে। সেখানে ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচে  স্টোকস না খেলা প্রতিপক্ষ দলের জন্য কিছুটা স্বস্তিরই বলা চলে।
নিতম্বের চোটে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি স্টোকস। অন্যদিকে গত ১০ দিনের মধ্যে গতকাল প্রথমবারের মতো ধর্মশালার নেটে তিনি হালকা বোলিং করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।  তবে অনুশীলনে ফিরলেও স্বাচ্ছন্দ্য মনে হয়নি স্টোকসকে। আর এই ধর্মশালাতেই বাংলাদেশের বিপক্ষে আগামীকাল খেলবে ইংল্যান্ড।
স্টোকসকে নিয়ে আজ ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে জিজ্ঞেস করা হয় বাটলারকে। তাঁর (স্টোকস) ফিটনেস নিয়ে ইংলিশ অধিনায়ক আশার কথা শুনিয়েছেন ঠিকই। তবে খেলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘সম্ভবত খেলবে না। তবে তাকে নেটে ফিরতে দেখে ভালো লেগেছে। পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছে। তবে কাল তার খেলার সম্ভাবনা নেই৷’বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ডাইভ দিতে গিয়ে চোটে পড়েছেন মুজিব উর রহমান। ধর্মশালার আউটফিল্ড নিয়ে হচ্ছে তাই সমালোচনা। আইসিসি এরই মধ্যে এই মাঠের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ রেটিং দিয়েছে। আফগানিস্তান দলের প্রধান কোচ জোনাথন ট্রটও আউটফিল্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ইংল্যান্ড দলকে ম্যাচে খেলতে নামার আগে সতর্ক করে দিয়েছেন। মাঠের ব্যাপারে বাটলার উত্তর দিয়েছেন এ্কটু কৌশলে। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, ইনজুরি যে কোনো সময় হতে পারে। তবে আমার মতে, এ ব্যাপারে আপনার একটু সতর্ক হতে হবে। প্রত্যেক রান বাঁচাতে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। তাতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। দুই দলের ক্ষেত্রেই ব্যাপারটা একই। তাই আমরা এটা অজুহাত হিসেবে দিতে চাই না।’

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক