মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
খেলা

বিপিএল শুরু ২৭ ডিসেম্বর, নিলাম হবে সোমবার

স্পোর্টস ডেস্ক | ১০ অক্টোবর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হবে ২৭ ডিসেম্বর। তার আগে আগামী সোমবার ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট।

ইতোমধ্যে বিপিএলের সাতটি দল চূড়ান্ত হয়ে গেছে। পুরানো চারটি দলের সঙ্গে তিনটি নতুন দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও দলগুলোর নাম জানা গেছে।

পুরানো চার দল হলো রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল। আর নতুন তিন দল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী। 

নতুন তিনটি দলের মধ্যে চট্টগ্রাম দ্বিতীয় আসরে অংশ নিয়েছিল। বাকি দুটি দল প্রথমবারের মতো অংশ নিচ্ছে। চট্টগ্রাম পুরানো নাম চট্টগ্রাম কিংস নামেই বিপিএলে ফিরছে।

অন্যদিকে ঢাকার নাম বদলে হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস আর দীর্ঘদিন পর বিপিএলে রাজশাহী ফিরেছে নতুন নামে। ভ্যালেন্টাইন গ্রুপ এই দলটির মালিকানা কিনে নিয়েছে। 

রাজশাহী এবার খেলবে দুর্বার রাজশাহী নামে। অন্যদিকে ঢাকার মালিকানা নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের চ্যাম্পিয়ন্স স্পোর্টস লিমিটেড।

বিপিএলর সাতটি দল: ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংস।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল