বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

কারা থাকছেন তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের নতুন কমিটিতে

স্পোর্টস ডেস্ক | ২৭ অক্টোবর ২০২৪

বাফুফে নির্বাচনে সভাপতি হিসেবে শুরুতেই নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।

সহসভাপতির চার পদেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, সাব্বির আহমেদ আরেফ আর ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি। নির্বাহী কমিটির ১৫ সদস্য পদে নির্বাচনী লড়াইটা ছিল বেশ জমজমাট। এই পদে সর্বোচ্চ ভোট (৯৮) পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন।

সদস্য পদে বিদায়ী নির্বাহী কমিটির নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৮১টি। বিদায়ী নির্বাহী কমিটির আরও যেসব সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে আছেন আমিরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও বিজন বড়ুয়া।

বাফুফে সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, সাবেক গোলকিপার ছাইদ হাছান কানন। প্রথমবারের মতো বাফুফে সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় ফুটবল দলের আরেক সাবেক ফুটবলার গোলাম গাউস। এ ছাড়া কামরুল হাসান হিল্টন, সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি আর মোহাম্মদ এখলাছউদ্দীন সমানসংখ্যক ৬৬ ভোট পাওয়ায় দুজনের মধ্যে আবারও নির্বাচন হবে কিছুদিনের মধ্যে।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল