বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

দুই উইকেটে তাসকিনের চল্লিশ

স্পোর্টস ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৪

বোলিংয়ে সুবিধা নিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। তবে মুভমেন্ট, সুইং মিললেও উইকেটের দেখা মিলছিলো না। অতি সাবধানী ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও মিকাইল লুই। এই জুটি ভেঙে ক্যারিবীয়দের ইনিংসে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ, পরে ফিরিয়ে দেন কেসি কার্টিকেও। 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের যাওয়া দুই উইকেটই নিয়েছেন তাসকিন। ১৪তম ওভারে ব্রাথওয়েটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান তিনি। এক ওভার পরই তার শিকার কার্টি। 

রানের খাতাই খুলতে পারেননি কার্টি, ব্রাথওয়েট ৩৮ বলে ৪ রান করেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৩ ওভার শেষে ২ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫০ রান। মিকাইল ৩৬ ও কাভেম হজ ১০ রানে অপরাজিত আছেন। ১৬ টেস্টের ২৯ ইনিংসে তাসকিনের উইকেট হলো ৪০টি, যা বাংলাদেশি পেসারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল