বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী মাবিয়া

স্পোর্টস ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৪

আন্তসার্ভিস ভারোত্তোলন প্রতিযোগিতায় নিজের রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম–সংলগ্ন ভারোত্তোলন ফেডারেশনের জিমনেশিয়ামে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতার ৭১ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক—দুই বিভাগেই আগের রেকর্ডের চেয়ে তিন কেজি বেশি তুলেছেন গত দুটি এসএ গেমসে দেশের হয়ে সোনাজয়ী এই ভারোত্তোলক।

গত মার্চে জাতীয় ভারোত্তোলনে স্ন্যাচে ৮১ ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৯ কেজিসহ মোট ওজন তুলেছিলেন ১৮০ কেজি। এবার স্ন্যাচে মাবিয়া তুলেছেন ৮৫ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১১১–সহ মোট ওজন তুলেছেন ১৯৬ কেজি। ২০১৩ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়ন মাবিয়া।

ঘরোয়া প্রতিযোগিতায় মাবিয়া নিজেই এখন নিজের প্রতিদ্বন্দ্বী। এ ব্যাপারে মাবিয়ার কথা, ‘আমি এমনটা চাই না। আমি শক্তি প্রতিদ্বন্দ্বিতা চাই। আমি চাই আমাতে চ্যালেঞ্জ জানাতে আরও ভারোত্তোলক উঠে আসুক। তবে ব্যক্তিগতভাবে নিজের রেকর্ড ভেঙে আমি আনন্দিত, এটা বলতেই হয়।’

ঘরোয়া প্রতিযোগিতায় অপ্রতিদ্বন্দ্বী হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে পারছেন না মাবিয়া। এ ব্যাপারে সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাই বললেন তিনি, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে ভারোত্তোলকদের নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সেটিতে আমরা পিছিয়ে থাকি।’

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল