বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

বেড়েছে নারী ক্রিকেটারদের বেতন ও সুযোগ-সুবিধা

স্পোর্টস ডেস্ক | ২৩ ডিসেম্বর ২০২৪

বেতন ও সুযোগ-সুবিধা বাড়লো বাংলাদেশের নারী ক্রিকেটারদের। পাশাপাশি পুরুষ দলের মত পারফরমেন্স বোনাস চালু করা হয়েছে। এছাড়াও আর্থিক অবস্থা বিবেচনায় বেশ কিছু ক্রিকেটারকে বেতনের আওতায় আনা হয়েছে। 

গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৬তম সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বছরের পহেলা অক্টোবর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির তালিকাও প্রকাশ করেছে বিসিবি। আগের বছরের থেকে বেতনের পরিমাণ বাড়ানো হয়েছে।

গ্রেড ‘এ’ ও ‘বি’তে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। ফলে মাসিক বেতন হয়েছে যথাক্রমে- ১ লাখ ২০ হাজার এবং ১ লাখ টাকা। ‘সি’ এবং ‘ডি’ গ্রেডে ১০ হাজার করে বাড়ানো হয়েছে। 

তবে কোন খেলোয়াড়ই ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে পদোন্নতি পাননি। ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেড নেওয়া হয়েছে শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন এবং মারুফা আক্তারকে।

‘ডি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে নেওয়া হয়েছে রাবেয়াকে। ‘ডি’ গ্রেড থেকে ‘সি’ গ্রেডে সুযোগ পেয়েছেন সোমা আকতার। এছাড়া অন্যান্য খেলোয়াড়রা আগের গ্রেডেই আছেন। 

গ্রেড ‘এ’তে আছেন চারজন খেলোয়াড়। তারা হলেন- অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি ও নাহিদা আকতার।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ এক থেকে তিন নম্বরে থাকা দলের বিপক্ষে ম্যাচ ও সিরিজ জিততে পারলে ১ লাখ টাকা বোনাস নির্ধারিত করেছে বোর্ড। 

র‌্যাংকিংয়ে ৪ থেকে ৬ নম্বরে থাকা দলের বিপক্ষে ৭৫ হাজার টাকা এবং ৭ থেকে নয় নম্বরে থাকা দলের বিপক্ষে ম্যাচ জয় ও সিরিজ জয়ের জন্য ৫০ হাজার টাকা বোনাস দেওয়া হবে। 

টি-টোয়েন্টি ফরম্যাটে ১ থেকে ৩ নম্বর দলের বিপক্ষে ৫০ হাজার, ৪ থেকে ৬ নম্বরে থাকা দলের বিপক্ষে ৩৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বরে থাকা দলের বিপক্ষে জয়ের জন্য ৩০ হাজার টাকা বোনাস দেওয়া হবে। 

প্রথম শ্রেনির পুরুষ ক্রিকেটারদের সাথে জাতীয় দলের নারী ক্রিকেটারদের মিল আছে। নারী ক্রিকেটারদের একটি বড় পুলে আর্থিক অবস্থায় স্থিতিশীলতা আনতেই এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। 

কেন্দ্রীয় চুক্তির অংশ নন এমন ৩০ জন ক্রিকেটারকে এ বছরের পহেলা নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নারীদের জাতীয় চুক্তিতে রাখা হয়েছে। 

জাতীয় চুক্তির নারী ক্রিকেটাররা : সালমা খাতুন, রুমানা আহমেদ, ইশমা তানজিম, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুমাইয়া আকতার, শারমিন সুলতানা, রুবাইয়া হায়দার ঝিলিক, ফারজানা আকতার লিসা, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, নিশিতা আকতার নিশি, সম্পা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সাবিকুন নাহার জেসমিন, সানজিদা আকতার মেঘলা, ফাতেমা জাহান সোনিয়া, রিয়া আকতার শিখা, মিষ্টি রানী সাহা, জান্নাতুল ফেরদৌস তিথি, আয়শা আকতার (জুনিয়র), ফুয়ারা বেগম, মোসাম্মত ইভা, সুমাইয়া আকতার সুর্বনা, জান্নাতুল মাওয়া, দিপা খাতুন, আফিয়া আসিমা ইরা, উন্নতি আকতার, তাজ নেহার, শরিফা খাতুন। 

কেন্দ্রীয় চুক্তির তালিকা :

গ্রেড ‘এ’ (১ লাখ ২০ হাজার টাকা) : নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি, নাহিদা আক্তার। 

গ্রেড ‘বি’ (১ লাখ টাকা) : ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আকতার, রাবেয়া।

গ্রেড ‘সি’ (৭০ হাজার টাকা) : সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, সোমা আক্তার।

গ্রেড ‘ডি’ (৬০ হাজার টাকা) : দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার, সাথী রানী

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল