বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

মিরপুরে অনুশীলনে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২৪

কয়েক দিন আগেই শাহিন আফ্রিদিকে নিজেদের দলে যুক্ত করার ঘোষণা দিয়েছিল ফরচুন বরিশাল। আসরের শুরুর দিকে এই পাকিস্তানি তারকাকে পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই দলে সঙ্গে এসে যোগ দিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সময়ের অন্যতম সেরা এই বোলার গতকাল রাতে বিপিএল খেলতে ঢাকায় পা রেখেছেন। দলের সঙ্গে যোগ দিয়েই আজ শনিবার অনুশীলনও করেছেন। সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাকে।

তবে বিপিএলের পুরো আসর খেলতে পারবেন না আফ্রিদি। জানুয়ারির মাঝের দিকে বিপিএল ছাড়তে পারেন এই তারকা পেসার। জাতীয় দলের খেলা থাকায় পুরো আসরে খেলা হচ্ছে না তার।

দলটির মালিক মিজানুর রহমান আগেই জানিয়েছিলেন, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন আফ্রিদি। অর্থাৎ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই তারকাকে।

তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। সরাসরি সাইনিং এবং ড্রাফট মিলিয়ে এবারও বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে বরিশাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩০ ডিসেম্বর দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে তারা।

বরিশাল স্কোয়াড-

দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি।

ড্রাফটের আগে : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল