বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

বিপিএলের সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টুর্নামেন্টের দ্বিতীয় দিন পরিবর্তিত হচ্ছে ম্যাচের সময়।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে বিসিবির মিডিয়া ডিপার্টমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানানো হয়। যেখানে বলা হয়, ৩১ ডিসেম্বর অর্থাৎ 'থার্টি ফার্স্ট নাইট' উপলক্ষে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। আর সেকারণেই ৩১ ডিসেম্বরের ম্যাচগুলোর সময়ে আনা হয়েছে পরিবর্তন।

৩১ ডিসেম্বর বিপিএলের দ্বিতীয় দিনে প্রথম খেলায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। দুপুর ১ টা ৩০ এ ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও এ দিন খেলা শুরু হবে বেলা ১২ টায়। দিনের ২য় ম্যাচে মাঠে নামবে আরো দুটি দল সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। প্রথম ম্যাচের মত এই ম্যাচের সময়ও এগিয়ে দেয়া হয়েছে দেড় ঘন্টা। অর্থাৎ ৬.৩০ টায় শুরু হওয়ার কথা থাকলেও, ম্যাচটি শুরু হবে বিকেল ৫ টায়।

তবে টিকেট নিয়ে দ্বিধা এখনো থাকতে পারে দর্শকদের মাঝে। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বিক্রি হচ্ছে না এবারের বিপিএল আসরের কোন ম্যাচের টিকেট। বরং তা সংগ্রহ করতে হবে মধুমতি ব্যাংকের নির্বাচিত ৭ ব্রাঞ্চ থেকে। ৩১ ডিসেম্বর সাধারণত ব্যাংকের ছুটির দিন। অর্থাৎ বন্ধ থাকবে ব্যাংকের সবগুলো শাখা।

আর তাই শুধুমাত্র ৩১ ডিসেম্বরের টিকেট গুলো পাওয়া যাবে মিরপুরের ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সের বুথে। অর্থাৎ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের সামনের বুথে পাওয়া যাবে মঙ্গলবারের খুলনা, চিটাগং, রংপুর এবং সিলেটের ম্যাচ টিকিট।

গতকাল রবিবার টুর্নামেন্টের আগেরদিন টিকেটের দাম এবং কোথায় পাওয়া যাবে, সেগুইলো জানিয়ে দেয়া হয় বিসিবির পক্ষ থেকে। বলা হয়, ব্যাংকের সবগুলো শাখা ছাড়াও, টিকেট পাওয়া যাবে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে (www.gobcbticket.com.bd)।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল