বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

বিপিএলে বিশ্বরেকর্ড: ১ বলে ১৫ রান, ১২ বলের ওভার

স্টেট ট্রিবিউন | ৩১ ডিসেম্বর ২০২৪

ইনিংসের প্রথম বলেই উইকেট। নাঈম ইসলামকে আউট করে উল্লাসে মেতে উঠলেন ওশেন টমাস ও তার সতীর্থরা। কিন্তু সেই উচ্ছ্বাস মিলিয়ে গেল দ্রুতই। টিভি আম্পায়ায়ারের কাছ থেকে জেনে ‘নো’ বলের সঙ্কেত দিলেন মাঠের আম্পায়ার। হতাশ মনে বোলিং মার্কে ফিরে গেলেন টমাস। হতাশার কেবলই শুরু সেটি। ওয়াইড আর ‘নো’ বল চলতেই থাকল একের পর এক!

প্রথম বলটি ‘নো’ হওয়ার পর ফ্রি হিটে রান নিতে পারেননি নাঈম। পরের বলটি ছক্কায় ওড়ান নাঈম। আম্পায়ার এবার জানান, এই বলটিও ছিল ‘নো।’ এরপর টানা দুটি ওয়াইড করেন টমাস।

পরের ডেলিভারি আর ওয়াইড করেননি তিনি। তবে বৈধ ডেলিভারি হয়নি সেটিও। ওয়াইড থেকে ফিরে আবার ‘নো’ বলে ফিরে যান তিনি! এই ডেলিভারিতে চার মারেন নাঈম।

স্কোরবোর্ডের চেহারা তখন অদ্ভুত। বল হয়েছে কেবল একটি, রান ১৫!

পরে টানা দুটি ডেলিভারি ঠিকঠাক করতে পারেন টমাস। এরপর ‘নো’ বর করে বসেন আরেকটি।

নাটকের শেষ নয় সেখানেই। ফ্রি হিট উড়িয়ে মারেন নাঈম ইসলাম। ক্যাচ নেন মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু নিয়ম অনুযায়ী নাঈম আউট নন, বরং দুটি রান তিনি পান। তবে পরের ডেলিভারিতে আবার ক্যাচ দিয়ে আউট হয়ে যান অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শেষ বলটিতে রান নিতে পারেননি নতুন ব্যাটসম্যান উসমান খান।

সব মিলিয়ে তিনটি ওয়াইড, তিনটি ‘নো’ বল আর ছয়টি বৈধ ডেলিভারি মিলিয়ে ওভার শেষ হয় ১২ বলে। রান আসে ১৮। সঙ্গে একটি উইকেট।

নিশ্চিতভাবেই বলা যায়, এমন অদ্ভুত ওভার আর দেখা যায়নি বিপিএলের সব আসর মিলিয়েও।

এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ভারতের এই ওপেনার। অবশ্য সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর ১টা ছিল ছক্কার মার।

এক বলে ১৪ রান অবশ্য এর আগেও এসেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর ম্যাচে ১ বলে ১৪ রান তুলেছিলেন ওশান থমাস। তবে সামগ্রিকভাবে ১ বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড অস্ট্রেলিয়ার এক ঘরোয়া ক্রিকেট ম্যাচে। গাছে বল আটকে যাওয়ার সুবাদে ১ বলে ২৮৬ রান তুলেছিলেন তারা। ১৮৬৫ সালে ইংল্যান্ডের পল-মল গ্যাজেট ম্যাগাজিনের সূত্রে জানা যায় এই তথ্য।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল