বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

বাংলাদেশের জন্য কাজটা কঠিন হবে: প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক | ১৩ জানুয়ারী ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০২৩ সালে এই মাঠে হাই স্কোরিং ম্যাচ খেলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সে কথা মনে করিয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, বাংলাদেশ দলের জন্য কাজটা কঠিন হবে, কেননা প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী।

২০২৩ সালের ২৯ এপ্রিল রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৬ রানের সৌধ গড়েও জিততে পারেনি নিউজিল্যান্ড। পরে রান তাড়া করতে নেমে ফখর জামানের ঝড়ো সেঞ্চুরিতে (১৪৪ বলে ১৮০) পাকিস্তান জিতে যায় ৭ উইকেটে, তাও ১০ দল বাকি থাকতে।

রোববার (১২ জানুয়ারি) দল ঘোষণার পর বাংলাদেশের দলের সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে লিপু বলেছেন, ‘পাকিস্তান-নিউজিল্যান্ড দুটি দলেরই রাওয়ালপিন্ডিতে হাই স্কোরিং ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। কাজেই সেখানে বেশি রান তোলার চ্যালেঞ্জ নিজেদের যেমন নিতে হবে, তেমনি তাড়া করার সামর্থ্যও থাকতে হবে।’

বাংলাদেশের তৃতীয় প্রতিপক্ষ ভারত। সামগ্রিকভাবে চ্যাম্পিয়নস ট্রফি মিশনটা বাংলাদেশের জন্য কঠিন বলে মানছেন লিপু। সাবেক অধিনায়কের কথায়, ‘এখানে সবাই শক্তিশালী দল। এরপরও যে বাংলাদেশের সুযোগ একেবারেই নেই, তা নয়। বাংলাদেশ যদি ভালো ক্রিকেট খেলতে পারে, তবে পরের রাউন্ডে যাওয়া অসম্ভবও নয়।’

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। এরপর রাওয়ালপিন্ডিতে খেলবে পরের দুই ম্যাচ। ‘বি’ গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল