বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

পিএসএলে দল পেলেন লিটন-রিশাদও

স্পোর্টস ডেস্ক | ১৩ জানুয়ারী ২০২৫

ঝড়ই তুলেছিলেন লিটন দাস। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর ৫৫ বলে খেলেছিলেন ১২৫ রানের ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে এই ইনিংসেই পিএসএলের ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ বাড়িয়েছিলেন লিটন। আজ (রবিবার) ড্রাফটে তাকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরির রাউন্ড টুতে লিটনকে দলে টেনেছে করাচি। 

সিলভার ক্যাটাগরিতে থাকা লিটনের করাচি আরও কিনেছে ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিলনে, খুশদিল শাহদের।

দল পেয়েছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেনও। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এর আগে বিগ ব্যাশে দল পেলেও সেখানে খেলতে যাননি রিশাদ। তবে পিএসএল খেলবেন নিশ্চিতভাবে।

পিএসএলে দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। রিশাদের লেগ স্পিন আর শেষ দিকে মারকুটে ব্যাটিং শক্তি বাড়াবে তাদের। সিলভার ক্যাটাগরির রাউন্ড থ্রিতে তাকে দলে টেনেছে লাহোর।

সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে নিয়েছে লাহোর। তারা আরও কিনেছে  নিউজিল্যান্ডের ডেরিল মিচেল, শ্রীলঙ্কার কুশল পেরেরা, পাকিস্তানের আসিফ আফ্রিদিদের।

পিএসএল ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে নাম ছিল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। তবে প্রথম ডাকে দল পাননি বাংলাদেশের দুই তারকা।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল