বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ

স্পোর্টস ডেস্ক | ২০ জানুয়ারী ২০২৫

রিয়াল মাদ্রিদের গত দেড় যুগের সাফল্যের অন্যতম কারিগর তিনি। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আবার পেলেন ক্লাবের দায়িত্ব। প্রেসিডেন্ট নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পেরেজ। এতে টানা চতুর্থ ও সব মিলিয়ে ৫ম বারের মতো রিয়াল প্রধানের দায়িত্ব পেলেন তিনি।

স্প্যানিশ ব্যবসায়ী পেরেজ ২০০০ সালে প্রথমবার রিয়ালের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচিত হয়ে ক্লাবে বড় পরিবর্তন আনেন তিনি। পেরেজের অধীনেই রিয়াল পায় সেই বিখ্যাত ‘গ্যালাকটিকোস’।

তবে পেরেজের ‘গ্যালাকটিকোস’ সেভাবে সাফল্য পায়নি। নানা সমালোচনার মুখে ২০০৬ সালে রিয়ালের দায়িত্ব ছাড়েন পেরেজ। ২০০৯ সালে আবার ক্লাবে ফেরেন পেরেজ। সেই থেকে এখন পর্যন্ত ক্লাবে তার একক আধিপত্য।

২০১৩, ২০১৭, ২০২১ সালের নির্বাচনে জিতে রিয়ালের প্রেসিডেন্টের পদে বহাল ছিলেন তিনি। এবারও প্রেসিডেন্ট পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন ৭৭ বছর বয়সী পেরেজ। নির্বাচনে তার বিপক্ষে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার প্রেসিডেন্ট পদে বহাল রইলেন তিনি।

পেরেজের অধীনে রিয়াল জিতেছে সবকিছুই। বিশেষ করে লা লিগায় শিরোপা উঁচিয়ে ধরেছে ৫ বার। চ্যাম্পিয়নস লিগে তারা হ্যাটট্রিক চ্যাম্পিয়নও হয়েছে। পেরেজের অধীনে রিয়াল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ৬ বার।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল