বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

নিয়ম ভেঙে রাজশাহীকে ম্যাচ খেলার অনুমতি দিলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারী ২০২৫

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশিরভাগ ম্যাচে রান হচ্ছে, দেখা গেছে বেশ কয়েকটি রুদ্ধশ্বাস ম্যাচ। আগের যেকোনো আসরের চেয়ে এবার দর্শক উপস্থিতিও বেশি। একটি টুর্নামেন্ট সফল হওয়ার পথে এই ব্যাপারগুলোই মুখ্য। কিন্তু এসব ছাপিয়ে বিপিএলে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, আজ মাচ বয়কট করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।

দলটির বিদেশি ক্রিকেটাররা ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। অনেকদিন ধরেই আরও ২৫ শতাংশ পারিশ্রমিকের আশ্বাস দেওয়া হলেও তা পাননি তারা। এ কারণে আজ তারা ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন। অনেক চেষ্টা করেও মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, মিগুয়েল কামিন্সসহ বিদেশি ক্রিকেটারদের ম্যাচ খেলাতে রাজি করতে পারেনি রাজশাহী। এ কারণে ম্যাচ আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলাই শঙ্কার মুখে পড়ে যায় দলটি। 

কারণ, বিপিএলের নিয়ম অনুযায়ী ম্যাচে সর্বোচ্চ চারজন ও সর্বনিম্ন দুজন বিদেশি ক্রিকেটারকে খেলাতে হবে। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বারস্থ হয় রাজশাহী। বিষয়টি জানানো হয় বিপিএলের টেকনিক্যাল কমিটিকে। অবস্থা বিবেচনায় দলটির আবেদনে দেয় টেকনিক্যাল কমিটি। অন্তত দুজন বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম থাকলেও 'বিশেষ ব্যবস্থায়' শুধু দেশি খেলোয়াড় নিয়ে রাজশাহীকে আজ ম্যাচ খেলার অনুমতি দিয়েছে বিসিবি। 

বিষয়টি নিশ্চিত করেন বিপিএলের টেকনিক্যাল কমিটির এক সদস্য। পরে এক বিবৃতিতে বিসিবিও বিষয়টি নিশ্চিত করে। রংপুরের বিপক্ষে দেশি খেলোয়াড় নিয়েই খেলতে নেমেছে দুর্বার রাজশাহী। সন্ধ্যা ৬টায় টসের সময় অধিনায়ক তাসকিন আহমেদও জানান, আজ তাদের একাদশে কোনো বিদেশি ক্রিকেটার নেই। 

সাড়ে ৬টায় পাঠানো বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল দুর্বার রাজশাহী বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে আজকের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শুধু বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে দল গঠনের জন্য বিপিএলের টেকনিক্যাল কমিটির কাছে বিশেষ অনুমতি চায়। আবেদনটি পর্যালোচনা করে বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলীর ধারা ১.২.৮ অনুযায়ী, টেকনিক্যাল কমিটি দুর্বার রাজশাহীকে এই ম্যাচে শুধু বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে দল গঠনের অনুমতি দিয়েছে।'

এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। টাকা না পেয়ে চট্টগ্রাম একদিন অনুশীলন করেননি দলটির ক্রিকেটাররা। তখনই ম্যাচ বয়কট করার 'হুমকি' দিয়ে রাখেন তারা। ঢাকা ফিরে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেখালেন বিদেশি ক্রিকেটাররা। টিম  হোটেল থেকে মাঠেই আসেননি তারা। অনেকক্ষণ ধরে চেষ্টা চালিয়ে বিদেশি ক্রিকেটারদের মানাতে ব্যর্থ হয়ে অবশেষে তাদেরকে ছাড়াই খেলতে বিসিবির কাছে আবেদন জানায় রাজশাহী, টুর্নামেন্টের নিয়ম তোয়াক্কা না করে তাদের আবেদনে সাড়াও দিয়ে দিলো বিসিবি। 

রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ৪টা ৫০ মিনিটের দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছায় দুর্বার রাজশাহীর টিম বাস। কিন্তু এই বাসে দলটির বিদেশি কোনো ক্রিকেটার আসেননি। এর আগে থেকেই বিদেশি ক্রিকেটারদের মানানোর চেষ্টা করে আসছিলেন রাজশাহী কর্তৃপক্ষ। বিদেশি ক্রিকেটার ছাড়া খেলার নিয়ম না থাকায় চেষ্টা অব্যাহত রাখে রাজশাহী। কিন্তু ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পর্যন্ত না খেলার সিদ্ধান্তে অটল থাকেন। ৬টার দিকে দেশি ক্রিকেটার নিয়ে খেলতে রাজশাহীকে সবুজ সঙ্কেত দেয় বিসিবি।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল