বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা

ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | ২৮ জানুয়ারী ২০২৫

আগে ব্যাটিং করে বাংলাদেশের প্রায় সবাই রানের দেখা পেলেন। যদিও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউ-ই ইনিংস বড় করতে পারলেন না। যে সংগ্রহ মেলে, তা নিয়ে ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়া কঠিন ছিল। শেষ পর্যন্ত লড়াইটা জমেনি, অধিনায়ক হেইলি ম্যাথুসের হার না মানা হাফ সেঞ্চুরি ও ম্যাচসেরা ডিয়ান্ড্রা ডটিনের খুনে ব্যাটিংয়ে বিশাল জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দাপুটে ব্যাটিং করা স্বাগতিকরা ২ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায়। ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি পরের দুই টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারা বাংলাদেশ। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শারমিন আক্তার সুপ্তা ও নিগারের ব্যাটে ৩ উইকেটে ১৪৪ রান তোলে সফরকারীরা। জবাবে দুর্বার শুরুর পর হেইলি ও ডটিনের দারুণ ব্যাটিংয়ে ১৬.৫ ওভারেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের জয়ের নায়ক এ দুজনই হাফ সেঞ্চুরি করেন। 

লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটি থেকে ৬৩ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। দ্রুত রান তোলা কিয়ানা জোসেফ ২১ বলে ৪টি চার ও একটি ছক্কায়  ২৯ রান করেন। এরপর সিমেইন ক্যাম্পবেল দ্রুতই ফিরলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান হেইল ও ডটিন। ৫৪ বলে ৭টি চারে অপরাজিত ৬০ রান করেন হেইল। ঝড় তোলা ডটিন ২২ বলে ৭টি ছক্কায় করেন হার না মানা ৫১ রান। ক্যারিবীয়দের পড়া দুটি উইকেটই নেন বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন। 

এর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিগার। বাংলাদেশ অধিনায়ক ৪০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া দিলারা আক্তার ১২, সোবহানা মোস্তারী ২২ ও শারমিন সুপ্তা ৩৭ রান করেন। এই তিন ব্যাটারের কেউ-ই টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের চেরি-অ্যান ফেজার, হেইলি ও অ্যাফি ফ্লেচার একটি করে উইকেট নেন।

সর্বশেষ সংবাদ
আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

আমিরাতে পাঁচ দিন ধরে আটক বিমান বাংলাদেশের কেবিন ক্রু

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল