মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোট উদ্ধার, প্রাণে বাঁচলেন ২০ জেলে

নিজস্ব প্রতিবেদক | ৩০ জানুয়ারী ২০২৬

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ২০ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নৌবাহিনীর জাহাজ বানৌজা সুরমা এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

নৌবাহিনী সূত্র জানায়, নিয়মিত টহল চলাকালে শুক্রবার সকাল ছয়টার দিকে জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার বোট ভাসতে থাকার খবর পায় বানৌজা সুরমা। খবর পাওয়ার পরপরই জাহাজটি ঘটনাস্থলের দিকে রওনা হয়। পরে কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা বোটটি শনাক্ত করে ২০ জন মাঝি-মাল্লাসহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের খাবার ও প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করে নৌবাহিনী।

উদ্ধার হওয়া জেলেরা জানান, তাঁরা গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করেন। এরপর ২৮ জানুয়ারি ভোররাতে আনুমানিক চারটার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী অন্য একটি বোটে এসে দেশীয় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। একপর্যায়ে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ ব্যক্তিগত মালামাল লুট করে নেওয়া হয়। পরে দুষ্কৃতিকারীরা বোটটির ইঞ্জিন বিকল করে দিয়ে চলে যায়।

ইঞ্জিন বিকল থাকায় বোটটি কয়েক দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। শেষ পর্যন্ত নৌবাহিনীর টহল জাহাজের সময়োচিত তৎপরতায় জেলেদের উদ্ধার করা সম্ভব হয়।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং জেলে ও নাবিকদের সুরক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ
ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

ইলিয়াস আলী গুম-হত্যার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরাম হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ শিগগির

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতিতে না প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক

ভাঙা সড়কের গর্তে পড়ে লরির চাকায় মাথা পিষ্ট, নিহত মোটরসাইকেল চালক